জিপিএ–৪ পেল রামপুরায় বাসচাপায় নিহত মাঈনুদ্দিন
বাবা, আমি পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করব। চাকরি পেলে তোমাকে আর কষ্ট করে চায়ের দোকান করতে হবে না’—রাজধানীর রামপুরার তিতাস রোডে নিজের চায়ের দোকানে বসে ছেলের স্বপ্নের কথা বলে বিলাপ করছিলেন আবদুর রহমান। গত ২৯ নভেম্বর রামপুরায় বাসচাপায় নিহত মাঈনুদ্দিন ইসলামের বাবা তিনি।
জিপিএ–৪.১৭ পেয়ে এ বছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে মাঈনুদ্দিন।
আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে
মাঈনুদ্দিনের শিক্ষকেরা এ তথ্য জানান। সে রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
No comments